44373

১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবসে অতিথি মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের জাতীয় দিবসে (বাস্তিল দিবস) ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ জুলাই বাস্তিল দিবসের প্যারেডে যোগ দেবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফরাসি সেনার সঙ্গে সেই কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাও। -টাইমস অব ইন্ডিয়া, এএনআই

ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারির ২৫ বছর পূর্ণ হলো এবার। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ আমন্ত্রণ জানিয়েছেন মোদিকে। মোদিকে আমন্ত্রণের বিষয়ে হিন্দি ও ফরাসিতে টুইট করে ম্যাকরোঁ লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ জুলাইয়ের প্যারেডে সম্মানীয় অতিথি হিসেবে তোমাকে স্বাগত জানাতে পারলে আমি বাধিত হব।’

ads

উল্লেখ্য, গত বছরও ফ্রান্সে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। আরেকবার ফের দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি হতে দেখা যাবে। দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে প্রতিরক্ষা নানা বিষয়ই উঠে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে, ভারত ও ফ্রান্সের পরবর্তী পর্যায়ের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিষয়ে পরবর্তী ধাপে আলোচনা চলতে থাকবে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও নানান দিক নিয়ে আলোচনা হবে।

ads
ad

পাঠকের মতামত