44242

ফ্রান্সে দাঙ্গা: মাক্রোঁর জার্মান সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা ফ্রান্সের আরও কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে জার্মান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

শনিবার ফরাসি প্রেসিডেন্ট বার্লিনকে জানিয়েছেন যে, ফ্রান্সের বর্তমান অবস্থায় তার পক্ষে রাষ্ট্রীয় এই সফরে আসা সম্ভব হচ্ছে না; তিনি এই সফর স্থগিত করছেন। খবর ব্লুমবার্গের।

ads

বিষয়টি নিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টে‌ইনমায়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

মাক্রোঁর এই সফর রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল। জার্মানিতে পূর্ব নির্ধারিত এই সফর বাতিল করা ফরাসি প্রেসিডেন্টের জন্য এক ধরনের বিব্রতকর বিষয়।

ads

এর আগে গেলো মঙ্গলবার রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে একটি ট্রাফিক সিগন্যালের কাছে আলজেরিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাহেল মোহাম্মদকে পুলিশ গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে ফ্রান্সের বিভিন্ন শহরে ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ad

পাঠকের মতামত