44214

বরুড়া বিজনেস ফোরামের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: প্রতিষ্ঠার তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে অলাইন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম “বরুড়া বিজনেস ফোরাম”। গ্রুপের উদ্দেশ্য হল “উদ্যোক্তা হোন, বেকারত্ব দূর করুন”। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার নিরিখে দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা বরুড়া বিজনেস ফোরামের অন্যতম উদ্দেশ্য। ইতিমধ্যে সদস্য সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

ads

শনিবার (১ জুলাই) সকালে বরুড়া উপজেলা মিলনায়তনে আলোচনাসভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ads

বরুড়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে উপজেলা মিলনায়তনটি হয়ে ওঠে সরব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ এবং গীতা পাঠ করা হয়।

বরুড়া মোল্লা ইলেকট্রিক এন্ড সেনিটারি এর সত্তাধিকারী সাইফুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ চেম্বার এর সাবেক সভাপতি, রিকন্ডিশন ভেহিক্যালস ও ইমপোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সদস্য মোঃ জহিরুল হক, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া ভাব এর সভাপতি শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ম্যানেজার মোঃ আরিফ আহমেদ, বরুড়া ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, ঝলম রুচি বিলাস চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের সত্তাধিকারী মোঃ খোরশেদ আলম, জীবন শৈলী সংগঠনের প্রধান নির্বাহী ডাঃ কাজী শিহাব উদ্দিন পিয়েল।

নারী উদ্যোক্তা শাকিলা জামানের সঞ্চালনায় ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক কর্মী আজহার সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় বক্তব্য রাখেন বরুড়া বিজনেস ফোরামের এডমিন প্যানেল মেম্বার তানভির ফরাজি, সমাজ সেবক মোঃ আবদুল হক, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, উদ্যোক্তা এম এস হিরন, মোঃ লুৎফর রহমান, মাসুদুর রহমান, হুমায়ুন কবির, টুম্পা সাহা, নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার প্রমুখ।

পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

ad

পাঠকের মতামত