44184

কোরবানির গরুর আঘাতে কুমিল্লায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনু মিয়া (৫০)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

ads

মনু মিয়ার চাচাত ভাই হানিফ মিয়া বলেন, ‘কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। আসার পথে ক্ষিপ্ত হয়ে গরুটি মনু ভাইকে আঘাত করে। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার আঘাত করে তাকে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অসুস্থতা নিয়েই তিনি আবার পুকুরে গরুটিকে গোসল করান। পরে বাড়িতে ফিরে আরও অসুস্থ হয়ে মারা যান তিনি।’

প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। কোরবানির উদ্দেশ্যে একটি গরু কেনেন। গরুর আঘাতে তিনি নিজ বড়িতে মারা গেছেন।

ads

মৃত মনু মিয়ার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।

ad

পাঠকের মতামত