44148

শঙ্কিত ন্যাটো সদস্যদের রক্ষার আশ্বাস স্টোলেনবার্গের

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ বলেছেন যে, রাশিয়ার ভাড়াটে সেনা বাহিনী ওয়াগনার গোষ্ঠীর বেলারুশ যাওয়ার প্রেক্ষিতে সৃষ্ট সম্ভাব্য যে কোনো হুমকি থেকে নিজ সদস্যদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে পশ্চিমা সামরিক জোট।

মস্কো থেকে মিনস্কে আসা আধা সামরিক এই রুশ বাহিনী ন্যাটোর পূর্ব ইউরোপীয় দেশগুলোর জন্য অস্থিতিশীলতা তৈরি করতে পারে- এমন আশঙ্কার মধ্যেই নিজ সদস্যদের এ আশ্বাস দিলেন স্টোলেনবার্গ।

ads

মঙ্গলবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছে ওয়াগনার গোষ্ঠী। জানা গেছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে সঙ্গে চুক্তি অনুযায়ী,মঙ্গলবার মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন।

ads

একইদিন এ বিষয় নিয়ে নেদারল্যান্ডসের রাজধানী হেগে ন্যাটোর এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লুথিয়ানার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গসহ উপস্থিত ছিলেন জোটটির ৬ সদস্যদেশের সরকারি কর্মকর্তারা। এ সময় পূর্ব ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে। শঙ্কিত দেশগুলোকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্টলেনবার্গ।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেন, ‘যদি ওয়াগনার দুধর্ষ খুনি যোদ্ধাদের বেলারুশে মোতায়েন করে তাহলে পার্শ্ববর্তী সব দেশ অস্থিতিশীলতার মত বড় বিপদের মুখে পড়বে ।’

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘বিষয়টি গুরুতর এবং উদ্বেগজনক। কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’

জবাবে স্টলটেনবার্গ বলেন, ‘মস্কো ও মিনস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বেলারুশে ওয়াগনার বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে ন্যাটোর প্রতিটি সদস্যকে আমরা রক্ষা করবো, ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবো আমরা।’ তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষার জন্য এরইমধ্যে পূর্ব ইউরোপীয় সদস্যদেশগুলোতে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে।’

শনিবার (২৪ জুন) প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছাড়েন ওয়াগনার প্রধান প্রিগোঝিন। তার যোদ্ধাদের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেয় মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তারা চাইলে বেলারুশে পাড়ি জমাতে পারে, বাড়ি ফিরতে পারে কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারে ।

ad

পাঠকের মতামত