আকবর হোসেন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী কর্ণেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) বাদ আছর সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর আয়োজনে তার নিজ কার্যালয় নানুয়াদিঘির পাড়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট কাইমুল হক রিংকু। সভাপতিত্বে করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম ভুইয়া।
ads
এ সময় শহর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আতিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাজি মাসুক, মজিবুর রহমান, বিএনপি নেতা মো হুমায়ুন কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ads











