শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় ডিসি শামীম আলমকে ময়মনসিংহ কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক: জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ এবং অভিলক্ষ্য ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি।
বুধবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় কুমিল্লাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর আলম, অর্থ সম্পাদক হাকিম মো: আজিজুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক মো: মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দোহা চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার দেওয়ান মোস্তফা ইমরান, কাউন্সিলর নেহার বেগম উপস্থিত ছিলেন।









