কুমিল্লায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপুরণের চেক বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টমছমব্রীজ-নোয়াখালী ফোরলেন, জিটিসিএল প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ৪৩ জন ভূমি মালিককে ৮ কোটি ৪৮লক্ষ ৩৭ হাজার ৮৪৫ টাকার এল.এ. (ক্ষতিপুরণ) চেক বিতরণ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
ads
এ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এল.এ) রাজীব চৌধুরী।
ads









