মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার শনিবার (১৭ জুন) ৫০ শয্যাবিশিষ্ট মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ,বহিঃবিভাগ, স্টোর ও অন্তঃবিভাগের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।এছাড়াও হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে তদারকি করেন এবং রোগীদের সাথে হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
ads
এসময় সিভিল সার্জন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক ভাবে কাজ করার ও রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলার জন্য পরামর্শ দেন।
পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: কেয়া রাণী দে।
ads









