43945

ইউক্রেন যুদ্ধাবসানে সহায়তা করতে চায় আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধাবসানের প্রচেষ্টায় যেকোনো উপায়ে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সময় শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এ কথা বলেন। খবর: তাস।

ads

ইউক্রেনের ব্যাপারে কথা বলার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের প্রেসিডেন্ট বলেন, নিশ্চিত থাকতে পারেন যে, যদি সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি স্থিতিশীল করতে এবং মানবিক বিভিন্ন বিষয়ে যদি কোনো ভূমিকা পালন করতে পারে, তাহলে তারা তা করতে প্রস্তুত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার জন্য আমিরাতের প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান।

ads

বিশেষ করে তিনি উল্লেখ করেন, সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোর অংশগ্রহণ এ দুই দেশের মধ্যে সহযোগিতা বিকাশের প্রমাণ।

তিনি বলেন, তারা একটি শক্তিশালী এবং মজবুত সম্পর্কের জন্য প্রস্তুত। এটার জন্য তিনি রুশ প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাশিয়া ও আমিরাতের প্রেসিডেন্ট শুক্রবার এসপিআইইএফ সম্মেলনের ফাঁকে আলোচনা করেন এবং প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণকারী আমিরাতের বিভিন্ন পদক্ষেপের বিষয় মূল্যায়ন করেন।

ad

পাঠকের মতামত