43906

ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান আর নেই

নিউজ ডেস্ক: ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৬ জুন) সকালে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন।

আরশাদ ওয়ালিউর রহমান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় সন্তান। তার জন্ম ১৯৬৫ সালের ২ অক্টোবর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ads

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) ড. মুজাহিদুল ইসলাম বলেন, ‘রাজধানীর গুলশানে নিজ বাসায় আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যু হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হবে।’

ads
ad

পাঠকের মতামত