43924

দ্বেবিদ্বারে নামের আগে ডাক্তার লেখায় ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক: সনদ ব্যতীত ডাক্তার পরিচয় ও প্রেসক্রিপসনে ‘ডাক্তার’ লেখে রোগী দেখার অপরাধে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মো. জাকির হোসেন নামে এক ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভুয়া ডাক্তার জাকির হোসেন উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মো. মোকবল হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে জোসনা মেডিকেল হল এ তাঁর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে এ ভুয়া ডাক্তারকে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম, মেডিকেল অফিসার হরিনারায়ন দেবনাথ, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র দাসসহ দেবীদ্বার থানা পুলিশের একটি দল।

ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে একটি ফার্মেসীর ভিতরে ছোট্ট একটি রুমে নিজের চেম্বার বসিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে প্রাথমিক ভাবে জরিমানা করা হয়েছে। আমাদের এমন অভিযান চলমান থাকবে।

দেবীদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগ উপজেলার নিউ মার্কেট অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ads

এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা, ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে নগদ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করায় তাকে ভব্যিষতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

ad

পাঠকের মতামত