43848

সৌদি পৌঁছেছেন বাংলাদেশের ৭৯ হাজার হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৭

নিউজ ডেস্ক: হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

ads

হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন ও মদিনায় ৩ জন। সবশেষ ১৩ জুন মারা যাওয়া নারীর নাম মাকফুরা খাতুন (৬১)।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

ads

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ad

পাঠকের মতামত