43800

সাংবাদিক মামুন সরকারের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য, দৈনিক ডাক প্রতিদিন ও কুমিল্লার আলো পত্রিকার সংবাদকর্মী মামুন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে বাদ আসর বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতিতে রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ads

জানাজায় সংক্ষিপ্ত আলোচনা করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, বিমান বন্দর মুন্সী ফারুখ আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা ফারুখ আহমেদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর-উর-রহমান মাহমুদ তানিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট সহিদুল হক স্বপন, সাংবাদিক জসিম উদ্দিন চাষী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, কেটিসিসি লিঃ এর ভাইস চেয়ারম্যান জোনায়েদ শিকদার তপু, মরহুম মামুন সরকারের বাবা মিজান সরকার সহ আরো অনেকে।

ads

নামাজে জানাযা শেষে রাজাপাড়া আবাসন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, মামুন সরকার (১৩ জুন) বেলা ৯টা ৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮।

কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তার জন্মস্থান জেলার হোমনা উপজেলায়। বেশ কয়েক বছর ধরে মামুন সরকার কিডনী, লিভার ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মামুন সরকার মৃত্যুকালে ৩৫ দিনের একটি মেয়ে বাচ্চাসহ ২ মেয়ে, ১ ছেলে ও আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ad

পাঠকের মতামত