43705

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিউজ ডেস্ক: প্রথম বারের মত বর্ণাঢ্য আয়োজনে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১০ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদারের নেতৃত্বে র্যালিটি কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।

এসময় বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র জিএম অপারেশন সাইফুল আলম, জিএম এডমিন শাহানুর আলম, জিএম মার্কেটিং সোলাইমান হোসেন, জিএম ফাইনেন্স মিজানুর রহমান, সচিব এনামুর রহমান, জিএম প্ল্যানিং মোস্তফা মাহিন, ডিজিএম সার্ভিস এন্ড সিকিউরিটি শহিদুল ইসলাম, ডিজিএম সঞ্চালন জাহিদুর রেজা, ডিজিএম পিআর বেলায়েত হোসেন, ম্যানেজার একাউন্টস শাখাওয়াত হোসেন, কর্মচারী ইউনিয়ন রেজি নং ৯৮৯ এর সভাপতি মো: আক্তার হোসেন, সহ-সভাপতি আলমগীর সিকদার, সহ সভাপতি বাবুল কুমার দাস, সহ সভাপতি বশির আহমেদ, সেক্রেটারী আবদুল মালেক খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মুর্তুজা আলম, দপ্তর সাম্পাদক শহিদুল বারী চৌধুরী, প্রচার সম্পাদক কাজী জুম্মনসহ বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র সকল এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ads

বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ads
ad

পাঠকের মতামত