43630

কুমিল্লায় বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: কুমিল্লায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ জুন) সকালে “বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুলে” এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা।

সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (যুগ্মসচিব), ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ শফিরুল ইসলাম খন্দকার বাদল।

ads

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডান হাই স্কুলের সহকারী শিক্ষক দীন উল ইসলাম এবং সাফিয়া বেগম শেলী।

সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাছিনা আক্তার এবং অনিক ফয়সাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাঁতার শুধু প্রশিক্ষণই নয় জীবন রক্ষার কৌশল। শুধু শহরেই নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিটি শিশুর জন্য সাঁতার জানা প্রয়োজন। ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ প্রদান করছে। বিশেষ অতিথি তার বক্তব্যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লা জেলার সাঁতারুদের অবদানের কথা উল্লেখ করে এ ধরনের সাঁতার প্রশিক্ষণ আয়োজনের কথা বলেন। সভাপতি তার বক্তব্যে বলেন নদীমার্তৃক দেশ বাংলাদেশে সকলেরই সাঁতার জানা প্রয়োজন এবং এ ধরনের আরো প্রশিক্ষণ বাস্তবায়নের কথা উল্লেখ করেন। জেলা ক্রীড়া অফিসার সকলকে এ প্রশিক্ষণ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাঁতার প্রশিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত