কুমিল্লার চৌদ্দগ্রাম হতে ১০ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় (৩ জুন) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চুপুয়া গ্রামের মোঃ সেলিম এর ছেলে মোঃ ইসরাফিল (২০)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ads









