নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকায় (২৬ এপ্রিল) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১,২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর বাগবেড় গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ সাকিব হোসেন (২২)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।






