কুমিল্লায় রেলওয়ে বিট পুলিশিং এর ইফতার মাহফিল
নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিরোধে গঠিত সংগঠন “চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে বিট পুলিশিং কমিটি দৌলতপুর কুমিল্লার উদ্যোগে কোটবাড়ী রোড, দৌলতপুর, কুমিল্লায় বুধবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দৌলতপুর রেলওয়ে বিট পুলিশিং এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি প্রিন্সিপাল কবির আহমেদের সার্বিক দিক নির্দেশনায় পারিচালিত।
আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা লাকসাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল আলম খান রতন, এসআই মঞ্জুরুল আলম আরএনবি কুমিল্লা, এসআই মোস্তফা কামাল জিআরপি কুমিল্লা, ফেরদৌস মাহমুদ মিঠু সাংবাদিক, রেজাউল করিম, ফজল হক, শহীদ মিঞা।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মহসীন খন্দকার কাকন এবং মোঃ রিপন।









