কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আয়োজনে ইফতার
নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় জমজম টাওয়ারে গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কে. এ মান্নান, কুমিল্লা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক রোটা: রইস আবদুর রব।
সংগঠনের সভাপতি কাজী আব্দুল আউয়াল এর
সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোঃ আবদুল খালেক, নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।
এছাড়া উক্ত ইফতার মাহফিলে জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন রোগীর চিকিৎসার শুরুই হয় মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে।যে কোন মহামারী রোগের কারণ খুঁজে বের করার প্রধান কারিগর। একজন ডাক্তারের চিকিৎসার অন্যতম সহযোগী। নিজে সংক্রমিত হবে জেনেও যে কোন সংক্রামক রোগীর স্যাম্পল কালেকশন করেন।
সঠিক রিপোর্ট তৈরী করেন যা দেয়ার পর রোগীর কার্যকরী চিকিৎসা শুরু হয়। সর্বোপরি একজন টেকনোলজিস্ট রোগী সুস্থ না হওয়া পর্যন্ত রোগ নির্ণয়ের মাধ্যমে সেবায় নিয়োজিত থাকে।
সভায় সকলের সম্মতিক্রমে প্রদীপ চন্দ্র দাসকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেন সাধারন সম্পাদক ও জহিরুল ইসলাম শাহিনকে প্রচার সম্পাদক করে আগামী ০৩ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়।









