জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বাদ আসর জেলা আইনজীবী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিট।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।
ads
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি এডভোকেট কাইমুল হক রিংকু।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা ইউনিটের নেতৃবৃন্দ সহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
ads









