42494

“রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার” এর ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীতে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে মাসব্যাপী পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে “রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার”।

রবিবার (৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গণে পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

ads

রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আয়োজনে আজকের ইফতার বিতরণ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্ণর (২০২১-২২) আবু ফয়েজ খান চৌধুরী ও এসিস্ট্যান্ট গভর্ণর (২০২৩-২৪) মাহমুদ আলি আখিঁ।

ads

এসময় ছিলেন রোটারিয়ান সিপি আবদুর রহিম জুয়েল, পি পি কাজি সায়মুল হক, পিপি নাসিরুল ইসলাম মজুমদার, রোটারিয়ান আমজাদ হোসেন, রোটারিয়ান ডাঃ আবু সায়েম আনসারী, রোটারিয়ান ডাঃ আবদুল ছাওার ভুইয়া, রোটারিয়ান রবিউল হক, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।

ad

পাঠকের মতামত