কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালীকৃষ্ণনগর এলাকায় (৯ এপ্রিল) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ পিন্টু (৩০)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ads











