আমন্ত্রণপত্রে ‘রানী’ ক্যামিলা
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে এগিয়ে আসছে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন। এখন পর্যন্ত দুই হাজার অতিথির কাছে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। তবে, তাতে রয়েছে একটি পরিবর্তন।
এত দিন পর্যন্ত ব্রিটেনের রাজপরিবারের আমন্ত্রণপত্রগুলোতে ক্যামিলার নামের আগে লেখা থাকত ‘কুইন কনসর্ট’।
ads
মে মাসের ৬ তারিখে অভিষেক অনুষ্ঠানের সুসজ্জিত আমন্ত্রণপত্রে তার নামের পাশে স্পষ্ট জ্বলজ্বল করছে ‘রানী’ তকমাটি। স্পষ্ট লেখা রয়েছে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার তরফে আমন্ত্রণ। অর্থাৎ, এই অভিষেক কার্যত ক্যামিলারও রানী পদে অভিষিক্ত হওয়ার অনুষ্ঠান বটে। -ইয়াহু নিউজ
ads











