ন্যাটোতে যোগ দিলো ফিনল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ভয়ে এত দিন নিরপেক্ষ অবস্থানে থাকা ফিনল্যান্ড দ্রুতগতিতে ৩১তম দেশ হিসেবে এই জোটে যোগ দিলো ফিনল্যান্ড।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সদরদফতর ব্রাসেলসে ফিনিশ পতাকা উত্তোলন করা হয়।
ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্টো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে সরকারি নথি তুলে দিয়ে ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ স্বাগত বক্তব্যে বলেন, এটি ‘ফিনল্যান্ডের নিরাপত্তা, নরডিক অঞ্চলের নিরাপত্তা এবং সার্বিকভাবে ন্যাটোর জন্য সুন্দর একটি দিন।’
তিনি বলেন, এটা ফিনল্যান্ডকে আরো নিরাপদ এবং ন্যাটোকে আরো শক্তিশালী করবে। ন্যাটোর ইতিহাসে এটি ছিল দ্রুততম গতিতে অন্তর্ভুক্তি।
সূত্র : আল জাজিরা











