42209

কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক: কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২০৬ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর টহল দল।

গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বৌয়ারা বাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সীমান্ত পিলার ২০৯৪/০৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “ভাংগাবাড়ী” নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ১২০৬ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা আটক করা হয়।

ads
ad

পাঠকের মতামত