শ্বাসতন্ত্র সংক্রমণে পোপ ফ্রান্সিস হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক: শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। মেডিক্যাল থেরাপির জন্য কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাকে।
বুধবার পোপ ফ্রান্সিসকে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তির তথ্য এক বিবৃতিতে জানায় ভ্যাটিকান।
বিবৃতিতে বলা হয়, কয়েকদিন থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ৮৬ বছর বয়সী ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এ ধর্মগুরু। তবে তার করোনা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
পোপ ফ্রান্সিসের নিরাপত্তা রক্ষীসহ ঘনিষ্ঠ স্টাফরা রাতে গেমেলি হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
এ ছাড়া আগে ভ্যাটিকানের মুখপাত্র বলেছিলেন, নির্ধারিত মেডিক্যাল পরীক্ষার জন্য পোপকে হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও বুধবার সকালেও সুস্থ অবস্থায় দেখা গেছে তাকে।
এদিকে পোপের অসুস্থতার তাঁর আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তাঁর অনেকগুলো পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন।
এ ছাড়া এপ্রিলের শেষের দিকে তাঁর হাঙ্গেরি সফরের কথা রয়েছে।









