42170

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

নিউজ ডেস্ক: দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় দাউদকান্দি থেকে সংযুক্ত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।

ads

এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার।

ads

এছাড়াও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোহাম্মাদ সামসুদ্দোহা সরকার সঞ্চয়, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. তৌফিক মোরশেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. সুস্মিতা সাহা, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মোঃ হাছিবুর রহমান ভূঞা, জুনিয়র কনসালটেন্ট ( এনেস্থেসিওলজি) ডা. মোঃ ওয়ালী হাসান ভূঁইয়া, মেডিকেল অফিসারবৃন্দ, অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলা হাসপাতালে এবং ২০ উপজেলা হাসপাতালে পাইলটিংভাবে এই কার্যক্রম শুরু হবে। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সেখানে প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দু’দিন করে কাজ করবেন। তারা যে সেবা দেবেন, তার বিনিময়ে তাদের সম্মানী নির্ধারণ করা হয়েছে’। চিকিৎসকরা সপ্তাহে দু’দিন করে প্রাইভেট প্র্যাকটিসের আওতায় রোগী দেখবেন। সম্মানী হিসেবে অধ্যাপককে ৫০০ টাকা, সহযোগী অধ্যাপককে ৪০০, সহকারী অধ্যাপককে ৩০০ এবং অন্য চিকিৎসককে ২০০ টাকা করে ফি দিতে হবে। এসব ফি থেকে অধ্যাপকরা ৪০০ টাকা, সহযোগী অধ্যাপকরা ৩০০, সহকারী অধ্যাপকরা ২০০ এবং অন্য চিকিৎসকরা ১৫০ টাকা করে পাবেন।

ad

পাঠকের মতামত