কুমিল্লা বিজিবির অভিযানে ভারতীয় বাজি আটক
নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় জনাব উত্তম কুমার দাস, এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট, কুমিল্লা এবং সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)এর নেতৃত্বে গত (২৮ মার্চ) বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “রসূলপুর রেল স্টেশন” নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ঢাকা হতে চট্টগ্রাম গমনকারী কর্ণফুলী ট্রেন হতে ১৮,০৪,৯২৫টি বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। যার বাজার মূল্য ১,৩৪,৮৪,৯০০/-(এক কোটি চৌত্রিশ লক্ষ চুরাশি হাজার নয়শত) টাকা।
ads










