41989

সদর দক্ষিণে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রবিবার ৩১ বার তোপধ্বণীর মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

ads

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সদর দক্ষিণ মডেল থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ, উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী প্রমুখ।

ads

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ad

পাঠকের মতামত