“রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার” এর মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে “রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার”।

ads
শুক্রবার (২৪ মার্চ) কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্তরে পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

ads
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এর পি পি রোটারিয়ান রইস আব্দুর রব, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আই পি পি নাসিরুল ইসলাম মজুমদার প্রমুখ।









