41949

কুমিল্লার নিমসার হতে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় (২৪ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বদরপুর গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ সোহেল রানা (২৮)।

র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত