কুমিল্লা বাগিচাগাঁও থেকে বিপুল পরিমান ভারতীয় আতশবাজীসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকায় (১৪ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২,১১,২০০ (দুই লক্ষ এগার হাজার দুইশত) পিস ভারতীয় আতশজবাজী’সহ একজন চোরাকারবারি’কে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক চোরাকারবারি হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের মৃত শাহজাহান মিয়া এর ছেলে মোঃ খলিল মিয়া (২৮)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










