কুমিল্লার সুয়াগঞ্জ হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকায় (১৮ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ বোতল ফেন্সিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালীকৃষ্ণপুর গ্রামের মৃত আনা মিয়া এর ছেলে আবুল কালাম (৩৫)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









