নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসগাছা বাসস্ট্যান্ড এলাকায় (২৩ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের মোঃ লাল্টু এর ছেলে মোঃ সুমন (৩৪)।
পৃথক অন্য আরেকটি অভিযানে একই সময়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বৌবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের মৃত শামসুল আরেফিন এর ছেলে রায়হান (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






