40220

নেপালের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ডেস্কঃ নেপালের (Nepal) পোখরায় ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৮ জন যাত্রীর। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত জানা গিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমান। এই বিমানে ৬৮ জন যাত্রী ছাড়াও চারজন বিমান ক্রু মেম্বার ছিলেন। জানা গিয়েছে, যাত্রা শুরুর কুড়ি মিনিটের মধ্যেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ওই বিমানের। কিন্তু তার আগেই বিমানটি ভেঙে পড়ে।

গোটা বিমানে আগুন ধরে যায়। বিমানে থাকা ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর এই ঘটনায় এবার শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত তিনি নেপালের বিমান দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ যে কজনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি যে অত্যন্ত মর্মাহত হয়েছেন সে কথাও জানান। এখনও পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে পাঁচ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও ৫৩ জন নেপালি নাগরিক ছিলেন। ৪ জন রাশিয়ান, ২ জন কোরিয়ান, ১ জন আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের ১ জন বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ads
ad

পাঠকের মতামত