সদরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন, পিআইও কার্যালয় এবং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে কুমিল্লা মহানগরী সহ বিভিন্ন এলাকায় অসহায় ভাসমান গরীব অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মহানগরীর ও দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন এর রাস্তার পাশে ও মানবেতর জীবনযাপন কারী নারী পুরুষ শিশুদের মাঝে এ সব শীত বস্ত্র কম্বল বিতরণ করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা।
এসময় আদর্শ সদর উপজেলা ও বুড়িচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল হক সহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা প্রথমে সরাসরি দূর্গাপুর ইউনিয়ন এর ভাসমান লোকজন ও স্থানীয় অসহায় শীতার্ত দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। পরে খেতাসার, রাজাপুর, সাতওরা, চম্পক নগর, ধর্মপুর এবং মহানগরীর ঝাউতলা, বাদুড় তলা ও কান্দির পাড় সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।









