40031

কুমিল্লার বালুতুপা থেকে ৯ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় (৪ জানুয়ারি) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‍্যাবের সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের পেয়ার মিয়া এর ছেলে মোঃ নাছির হোসেন বাবু (২৫)।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত