সামরিক অভিযান নিয়ে কথা বললেন পুতিন-এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে কথা বলবেন।
এই দুই নেতা ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইন্টারফক্স। যদিও দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর একাধিবার ফোনে কথা বলেছেন পুতিন ও এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন এই দুই নেতা।
সম্প্রতি ন্যাটোর সাবেক এক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।









