40008

কুমিল্লায় মদ ও বিয়ারসহ ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৩ জানুয়ারী) ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ার’সহ ০১ জন ভারতীয় মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক ভারতীয় মাদক ব্যবসায়ী হলোঃ ভারতের ত্রিপুরা বক্সনগর সিপাহীজলা জেলার সুনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেক এর ছেলে কবির হোসেন (৩৬)।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দেশ ভারত হতে সুকৌশলে বিদেশী মদ ও বিয়ার’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত