39742

রাহে নাজাত স্কুল এন্ড মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: কুমিল্লা মহানগরীর ১৯নং ওয়ার্ডের ডুলিপাড়া রাহে নাজাত স্কুল এন্ড মাদরাসার হিফজ শাখা ছাত্রদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব ফরিদ আহমেদ মজুমদারের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন ক্বারী খানকায়ে রহমানিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ মোঃ নূরুল্লাহ মোজাদ্দেদী।

বিশেষ মেহমান ছিলেন হযরত মাওঃ শাহ আলম আল-ক্বাদেরী।

ads

প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী আজান ও কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী আব্দুল্লাহ বিন নাসির।

ads

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম, শায়ের হাফেজ মোঃ হাসান আহমেদ, মোঃ জুনায়েদ রেজা, মোঃ মহিউদ্দিন মাহী।

পরিচালনায় ছিলেন রাহে নাজাত স্কুল এন্ড মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ মাওঃ সাইফুল ইসলাম।

ad

পাঠকের মতামত