বুড়িচংয়ে ইউনাইটেড ষোলনল সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ
নিউজ ডেস্ক: বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের প্রবাসী সাদা মনের মানুষদের সংগঠন ইউনাইটেড ষোলনলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়বুড়িয়া,মিথিলাপুর, শিকারপুর ও কিংবাজেহোরা গ্রামের শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
ads
সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনাইটেড ষোলনল সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ads











