রোনালদোর নেতৃত্বে কাতার বিশ্বকাপে পর্তুগাল
স্পোর্টস ডেস্কঃ কাতারের ফুটবল বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআর সেভেন খ্যাত এই তারকা ফুটবলারের নেতৃত্বেই আসন্ন বিশ্বকাপে অংশ নেবে পর্তগিজরা। দলটি কোচ সম্প্রতি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। সেখানে অধিনায়ক হিসেবে রোনালদোকে বেঁছে নেন তিনি।
অবশ্য অনেকটা সৌভাগ্যবশত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে পর্তুগাল ফুটবল দল। কেননা বাছাইপর্ব পার করতে না পার দলটিকে অংশ নিতে হয় প্লেঅফ রাউন্ডে। সেখানে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ ছিল ইতালি। আর চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের পেছনে ফেলা ততটাও সহজ কাজ হবে না বলে ধরে নিয়েছিলেন অনেকে।
তবে ইতালির বিপক্ষে মাঠে নামতে হয়নি রোনালদোদের। কেননা প্লে অফপর্বের সেমিফাইনাললে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে যায় ইতালি। ফলে বিশ্বকাপের টিকিটের জন্য প্রতিপক্ষ হিসেবে উত্তর মেসিডোনিয়াকে পায় পর্তুগিজরা। আর ফাইনলে ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ২-০ গোলে জয় পায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
পর্তুগালের বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী আন্তোনিও সিলভা ও ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেও। তবে ইনজুরির কারণে জায়গা পাননি রেনাতো সানচেস। একই কারণে নেই ডিয়গো জোটাও।
বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক : দিয়োগো কস্তা, রুই পাত্রিসিও, জোসে সা।
ডিফেন্ডার : দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেইরো।
মিডফিল্ডার : রুবেন নেভেস, জোয়াও পালিয়ানিয়া, ওতাভিও, জোয়াও মারিও, মাথিউস নুনেস, বের্নার্দো সিলভা।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গোনসালো রামোস, আন্দ্রে সিলভা।









