38879

ইউরোপা লিগে ম্যানইউকে পেলো বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্কঃ উয়েফা ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের ড্র সোমবার অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েছে বার্সেলোনা। তার মানে নকআউট পর্বে যাওয়ার আগেই একটি দলকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে।

ইউরোপা লিগের গ্রুপপর্বে বিভিন্ন গ্রুপে রানার্স-আপ হওয়া দল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিভিন্ন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো প্লে-অফ রাউন্ডে মুখোমুখি হবে।

ads

ইউরোপার লিগের গ্রুপ-ই তে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয় রিয়াল সোসিয়েদাদ। আর রানার্স হয় ম্যানইউ। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ-সি তে তৃতীয় হয় বার্সেলোনা। তাতে করে দুটি দলই চলে আসে প্লে-অফ রাউন্ডে। এই রাউন্ড জিতেই তাদের যোগ দিতে হবে নকআউট পর্ব তথা শেষ ষোলো রাউন্ডে।

প্লে-অফে এ ছাড়াও জুভেন্টাস-নান্টেস, স্পোর্টিং লিসবন-এফসি মিটজিল্যান্ড, শাখতার দনেৎস্ক-রেনেস, আয়াক্স-ইউনিয়ন বার্লিন, বায়ার লেভারকুজেন-মোনাকো, সেভিয়া-পিএসভি এইন্ডহোভেন এবং এফসি সলজবুর্গ-রোমা মুখোমুখি হবে।

ads

প্লে-অফ রাউন্ডের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ২৩ ফেব্রুয়ারি।

নকআউট রাউন্ডে জয় পাওয়া ৮টি দল যোগ দিবে ইউরোপা লিগের গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হওয়া ৮টি দলের সঙ্গে। তাদের নিয়ে শেষ ষোলো রাউন্ড। নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি।

২০২৩ সালের ৩১ মে পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল।

ad

পাঠকের মতামত