38776

মিথ্যা তথ্য ছড়াচ্ছে টুইটার : বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন, বিশ্ব জুড়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া টুইটার যেটি এখন ইলন মাস্ক ক্রয় করেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাট প্রার্থীর তহবিল সংগ্রহের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এমন অভিযোগ করেন। ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন সেদিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের বাচ্চারা ঝুঁকিতে রয়েছে। তারা যে (টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার) ব্যাপারটি বুঝবে তা আমরা কীভাবে আশা করব?’ আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনো সম্পাদক নেই।’

গত সপ্তাহে সাড়ে ৪ হাজার কোটি ডলারের চুক্তিতে কোম্পানিটি কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইতিমধ্যে তার টুইটারের প্রধান নির্বাহী হওয়া নিশ্চিত হয়েছে। এছাড়া টুইটার বোর্ডের ৯ সদস্য প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুক্রবার সংস্থাটিতে কর্মরতদের অবহিত করার কথা ছিল। তবে শুক্রবারই অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা নিজের অফিশিয়াল ই-মেইলে প্রবেশ করতে পারছেন না। আর ছাঁটাইকে কেন্দ্র করে সবগুলো কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে টুইটার। এরপর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জ্যঁ-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের বলেন, বাইডেন ‘ঘৃণাত্মক বক্তব্য এবং ভুল তথ্য কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য সামাজিক প্ল্যাটফরমগুলোর গুরুত্বের বিষয়ে স্পষ্টবাদী।’ —রয়টার্স

ads
ad

পাঠকের মতামত