মাদক ব্যবসায়ীদের হামলায় ফটো সাংবাদিক মোতালেব আহত
স্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় ফটো সাংবাদিক মোতালেব হোসেন (৩৫) আহত হয়েছেন। বুধবার দুপুর বেলা নগরীর ২০নং ওয়ার্ড দিশাবন্দ রোডে লক্ষিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মোতালেব জানিয়েছে, আমি কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জীবনের ক্যামেরা পার্সন হিসেবে কাজ করি। প্রতিদিনের মতো আজকেও বাসা থেকে জীবন ভাইয়ের কাছে দৈনিক গণকন্ঠ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগের মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে মাদক ব্যবসায়ী দলবলসহ আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে চলে যায়। আমি সংবাদকর্মী হয়েও আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি পুলিশ সুপার আবদুল মান্নান সহ প্রশাসনের নিকট এর দ্রুত বিচার চাই এবং আমার নিরাপত্তার জোড় দাবি জানাচ্ছি।
জানা যায়, দীর্ঘ দিন ধরে সদর দক্ষিণের পূর্ব জোড়কানন সহ সীমান্ত এলাকা হতে মাদক দেশের বিভিন্ন জায়গায় যায়। মাদক কেনা-বেচার অসংখ্য অভিযোগের ভিত্তিতে কয়েকটি নিউজ করেন মোতালেব হোসেন। এর জেরেই এই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন সাংবাদিক মহল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত বিল্লাল হোসেন বলেন, এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি।









