38714

মজির উদ্দিন’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিউজ ডেস্কঃ ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মজির উদ্দিন আহমেদ গার্ড (পরিচালক) মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি জেড এম শামসেদ।

ads

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জাতীয় শিক্ষক ও পেশাজীবী নেতা , সাবেক সভাপতি গভর্নিং বডি অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, সাবেক ছাত্র ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সহকারি প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, আব্দুল ওয়াহাব মাস্টার, আবুল হাশেম চৌধুরী।

ads

এ সময় ছিলেন বিল্লাল হোসেন, অধ্যাপক আতাউর রহমান, কাজী গিয়াস উদ্দিন, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, জজু মেম্বার, কমিটির সদস্য আমজাদ হোসেন, জাকির হোসেন চৌধুরী, মির্জা তৌফিকসহ এলাকার প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনেকে মরহুম মজির উদ্দিন আহমেদ গার্ড’র আদর্শ ধারন করে আগামী দিনে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, ঐ অন্ধকার সময়ে আলোর পথ তৈরিতে মজির উদ্দিন আহমেদ গার্ড, মরহুম আশ্রাফ আলী চৌধুরী, মালী মেম্বার, ইব্রাহীম সরকার সহ ঐ সময়ে যারা কষ্ট করে, শ্রম দিয়ে ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ করেছেন, তাদেরকেশ্রদ্ধা ভরে স্বরন করেন।

তাদের ছোঁয়ায় আজকে এই অঞ্চল শুধু আলোকিত হয়নি, এই প্রতিষ্ঠানের ছাত্ররা আজ দেশ সেরা অধ্যাপক, ডেপুটি গভর্নর, , বীর মুক্তিযোদ্ধা,দেশ সেরা শিক্ষক নেতা,অধ্যক্ষ, ব্যাংকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ সেরা শিক্ষক, রাজনীতি বিদ, কৃষিবিদ, ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, সহ অসংখ্য কৃতী ব্যক্তিত্ব জন্ম দিয়েছে।

মরহুম মজির উদ্দিন আহমেদ সহ ওনার সহকর্মীদের কারণেই তৎকালীন ৪০ মৌজার একমাত্র প্রতিষ্ঠান ছিল, ছিল তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের
স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান।

আজ এই প্রতিষ্ঠানের পরে অসংখ্য প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠানে জন্ম নিয়েছে দেশ সেরা দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক আবু ফারাহ মোঃ নাসের, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছান, সহ অনেক কীর্তিমান সন্তান।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আহমেদ, ও পেশ ইমাম মাওলানা আলী আজগর।

ad

পাঠকের মতামত