মুরাদনগরে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
আরিফ গাজী প্রতিনিধিঃ “বছরে ইঁদুর খাচ্ছে শষ্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রন” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে জাতীয় ইঁদুর নিধন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে কৃষি অফিসের হলরুমে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুর আলম, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা
প্রদীপ কুমার সাহা।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, কৃষক প্রতিনিধি সামছুল হক (সামছু)।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ কবির হোসেন। সভা শেষে কৃষকদের মাঝে ইঁদুর ধরার ফঁাদ বিতরণ করা হয়। আলোচনা সভায় ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়-ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।









