১৩ মাসের ব্যবধানে দুইবার লটারিতে ১০ লাখ ডলার জিতলেন কানাডিয়ান ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্কঃ লটারিতে ভাগ্যই সবকিছু, কখন কার কপাল খুলে যায় বলা মুশকিল। তবুও মনে হয় কিছু লোক অন্যদের চেয়ে ভাগ্যবান। একজন ব্যক্তি কতটা ভাগ্যবান হলে ১৩ মাসের ব্যবধান লটারিতে দুইবার ১০ লাখ জিততে পারে একবার ভাবুন! এমনি কপাল নিয়ে জন্মেছেন কানাডার এক ব্যক্তি।
অন্টারিও লটারি অ্যান্ড গেমিং কর্পোরেশন (ওএলজি) জানিয়েছে, কানাডার অন্টারিও প্রদেশের মিল্টনের বাসিন্দা আন্টোইন বেইনি নামক এক ব্যক্তি ২৩ সেপ্টেম্বর ১০ লাখ কানাডিয়ান ডলারের জ্যাকপট জিতেছেন। তিনি ১৩ মাস আগেও একবার ১০ লাখের লটারি জিতেছিলেন।
ওএলজি জানিয়েছে, মেইন স্ট্রিটের মিলটন কনভেনিয়েন্স স্টোর থেকে তিনি টিকেটটি কিনেছিলেন।
এই লটারিটি ২০০৯ সাল থেকে অন্টারিওতে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে প্রতিটা আসর মিলিয়ে বিজয়ীরা ৭.৩ বিলিয়নের বেশি ডলার জিতেছে।
বেইনি এর আগের লটারিটি জিতেন ২০২১ সালের আগস্টে।
ইউএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইনি ওএলজি কর্মকর্তাো তাকে লটারি জেতার খভর দেন। খবরটি শুনে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি।
বেইনি বলেন, আমি ভাবলাম, ‘আবার?’ প্রথমবার জয়ের চেয়ে বেশি হতবাক হয়েছি। আমি আমার স্ত্রীকে সংবাদটি দিলাম, সে খুব খুশি হয়েছিল।
লটারির অর্থ দিয়ে পরিবারের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত সুন্দর করে সাজানোর পরিকল্পনা করেছেন বেইনি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আমার পরিবারের পরবর্তী প্রজন্ম যেন সুখে থাকে, প্রতিষ্ঠিত থাকে।’
লটারির টিকিটে ভাগ্য চেষ্টা করে চলেছেন এমন লোকের অভাব নেই। কিছু দিন আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একজন ব্যক্তি তার নিজের ট্রাকের ভাঙা ওডোমিটার থেকে নম্বর ব্যবহার করে একটি জ্যাকপট জিতেছিলেন এবং এটি ছিল ২৭ বছরে তার তৃতীয় জ্যাকপট।
এরকম অসংখ্য মানুষজন প্রতিনিয়তই নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় লটারির টিকেট কিনে থাকেন।









