38450

আবুধাবির নাম গীনেস বুকে!

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৃটিশ ক্যারিকুলাম স্কুল রেপটন আবুধাবি গীনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ তাদের নাম লিখিয়েছে।

গত মঙ্গলবার (২৫ অক্টোবর) স্কুলের ৯৪০ জন ছাত্র শিক্ষক স্টাফ তাদের স্কুল ক্যাম্পাসে নভোচারির পোশাকে সমাবেশ ঘটিয়ে রেকর্ডস বুকে তাদের নাম অন্তর্ভূক্ত করেছেন।এটি এ ধরণের সর্বাধিক সংখ্যার কোন এক সমাবেশ।

ads

এতে অংশগ্রহণকারী সদস্যরা তাদের নিজ নিজ দেশের জাতীয় পতাকার ব্যাজ পরিধান করে বহুজাতিক উপস্থিতির স্বাক্ষরও রাখেন। গীনেস রেকর্ডস এর একজন প্রতিনিধি আয়োজনে উপস্থিত থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন।

ads
ad

পাঠকের মতামত